ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসে বহু মানুষ প্রাণ হারিয়েছে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসে বহু মানুষ প্রাণ হারিয়েছে

ইন্দোনেশিয়ায় উদ্ধারকর্মীরা বন্যায় নিখোঁজ থাকা কমপক্ষে ৪০০ মানুষের সন্ধান করছে। ভয়াবহ ঘূর্ণিঝড়জনিত বৃষ্টির কারণে সপ্তাহ খানেক আগে যে বন্যা ও ভূমিধ্বস হয়েছে তার নীচে এদের অনেকে চাপা পড়েছে বলে মনে করা হচ্ছে।

সরকার জানিয়েছে, সুমাত্রা দ্বীপে মৃতের সংখ্যা ৪৪০ ছাড়িয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পাঠানো হচ্ছে কিন্তু কিছু গ্রামে এখনো কিছুই পৌঁছায়নি। ফলে বেঁচে থাকার জন্য খাবার ও পানি চুরির অভিযোগ উঠছে।

মৌসুমি বৃষ্টিপাত ও ঝড়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিন্স ও শ্রীলঙ্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো অঞ্চলে প্রায় নয়শ মানুষের মৃত্যু হয়েছে বিপর্যস্ত এলাকাগুলোতে।

ঘূর্ণিঝড় সেনয়ার নামের একটি অস্বাভাবিক ও অনেকটা বিরল উষ্ণমন্ডলীয় ঝড়ের কারণে ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধ্বস ও বন্যা সৃষ্টি হয়েছে। এতে বহু ঘরবাড়ি ভেসে গেছে ও হাজার হাজার ভবন পানিতে ডুবে গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *