মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Instagram-এ আসতে চলেছে নতুন ফিচার ‘ট্যাপ টু পজ়’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এক ট্যাপেই রিল থামাতে পারবেন।

বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। খুব শিগগিরই তা সমস্ত ব্যবহারকারীর জন্য চালু করা হতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ইনস্টাগ্রাম ক্রিয়েটর থ্রেডে এই বিষয়ে আপডেট দেওয়া হয়েছে।

এতদিন ইনস্টাগ্রামে রিল পজ করার জন্য লং প্রেস অপশন ব্যবহার করতে হত। কিন্তু সেই পদ্ধতিতে বেশ কিছু অসুবিধা ছিল। কারণ আঙুল সরালেই ভিডিও আবার চালু হয়ে যেত। ফলে মাঝখানে অন্য কাজ করা বা ক্যাপশন পড়া কঠিন হয়ে উঠত।

নতুন ‘ট্যাপ টু পজ়’ ফিচারে সেই সমস্যার সমাধান হতে চলেছে। এখন থেকে রিল দেখার সময় শুধু একবার ট্যাপ করলেই ভিডিও পজ হয়ে যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই ভিডিও থামিয়ে ক্যাপশন বা অন্যান্য তথ্য পড়তে পারবেন।

উল্লেখ্য, Facebook এবং YouTube Shorts-এ আগে থেকেই এই ধরনের ফিচার রয়েছে। এবার সেই সুবিধাই যুক্ত হতে চলেছে ইনস্টাগ্রামেও।

নতুন এই আপডেটের ফলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত হবে বলেই মনে করছে প্রযুক্তি মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *