শুক্রবার শেষ রাতে আগুন দেওয়া হয় লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে
ছবির ক্যাপশান, শুক্রবার শেষ রাতে আগুন দেওয়া হয় লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন। একই দিনে গভীর রাতে দেশের দুইটি জেলার উপজেলা নির্বাচন অফিসে আগুনের দেওয়ার ঘটনা ঘটেছে।

একই রাতে ঢাকার বাড্ডা এলাকার একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটে। ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসেও ঘটেছে ককটেল নিক্ষেপের ঘটনা।

গত বছরের অগাস্টে শেখ হাসিনা সরকার পতনের পরই সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে প্রায় দেড় বছর।

এই সময়ের মধ্যেই অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া, দলবদ্ধ সহিংসতা বা মবসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা দিক নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও তৈরি হয়।

এমন পরিস্থিতির মধ্যেই গত ১১ই ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *