গত চব্বিশে নভেম্বর কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান সাকিনা বেগম
ছবির ক্যাপশান, গত চব্বিশে নভেম্বর কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান সাকিনা বেগম

সন্ধ্যা পাঁচটা, নিভে আসছে দিনের আলো। গাজীপুরে কাশিমপুর কারাগারের গেট খুলে গেলো। একজন কারারক্ষীর সঙ্গে বাইরে বের হয়ে এলেন সাকিনা বেগম। তবে মুক্তি পেয়েও বিশ্বাস করতে পারছিলেন না তিনি।

একটা ছোটো ব্যাগ হাতে, পায়ে স্যান্ডেল আর পুরোনো শাড়ি পরা সাকিনা বেগমকে কারাফটকে রিসিভ করলেন এর আগে তাকে মিরপুরে যে পরিবারটি আশ্রয় দিয়েছিলো, সেই পরিবারের দুইজন নারী সদস্য।

সাকিনা বেগম তখনো যেন ঘোরের মধ্যে। চোখে কিছুটা ভীত দৃষ্টি। শেষ পর্যন্ত যখন বুঝতে পারলেন সত্যিই ছাড়া পেয়েছেন তখনই ফুঁপিয়ে কাঁদা শুরু হলো তার।

“নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন আমার জামিন হয়। আল্লাহকে বলছিলাম, জজ সাহেবের মনটা ঘুরায় দেও। আমার যেন জামিন হয়,” কাঁদতে কাঁদতে বলছিলেন সাকিনা বেগম।

এই নারী ভারতের আসামের বাসিন্দা। আসাম পুলিশ তাকে গ্রেফতার করেছিলো গত মে মাসের শেষের দিকে। আসামের বিদেশি ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী তিনি একজন ‘বিদেশি’। যে আদেশ পরে বহাল রেখেছিলো গুয়াহাটি হাইকোর্টও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *