আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা - ফাইল ছবি

ছবির উৎস, Anuwar Hazarika/NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা – ফাইল ছবি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ‘মিঞাঁ মুসলমানদের’ উচিত আসামে নয়, বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া।

তিনি আরও বলেছেন, “যে কোনও ভাবে যেন মিঞাঁ মুসলমানদের উত্যক্ত করা হয়, যাতে তারা আসাম ছেড়ে চলে যান।”

আসামের মুখ্যমন্ত্রী এ-ও বলেছেন, তারা যে মিঞাঁ মুসলমানদের বিরুদ্ধে, তা নিয়ে তাদের কোনও লুকোছাপা নেই।

ভারতে মিঞাঁ শব্দটি আসামের বাংলাভাষী মুসলমানদের উদ্দেশ্যে বলা একটি ‘কটু কথা’, যার অর্থ ধরে নেওয়া হয় যে তারা বাংলাদেশি। গত কয়েকদিন ধরেই হিমন্ত বিশ্বশর্মা মিঞাঁ মুসলমানদের উদ্দেশ্য করে বিভিন্ন উক্তি করছেন।

আসামে কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন হবে এবং এখন সেখানে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ চলছে। এই সংশোধন অবশ্য পশ্চিমবঙ্গ সহ আরও অনেক রাজ্যে যে ভোটার তালিকার নিবিড় সংশোধন চলছে, তা থেকে পৃথক। আসামের এই তালিকা সংশোধন একরকম ভোটের আগে রুটিন প্রক্রিয়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *