১৯৬৭ সালের ইসরায়েল তার আরব প্রতিবেশীদের সাথে যুদ্ধের মাধ্যমে মসজিদটি দখলে নেয়।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ১৯৬৭ সালের ইসরায়েল তার আরব প্রতিবেশী দেশগুলোর সাথে যুদ্ধের মাধ্যমে মসজিদটি দখলে নেয়।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ‘হামাস’ ইসরায়েলের উপর তাদের আকস্মিক হামলাকে অপারেশন “আল আকসা স্টর্ম” হিসাবে অভিহিত করেছিল। জেরুসালেমের এই আল আকসা মসজিদটি ঐতিহাসিকভাবে ইহুদি ও মুসলমানদের মধ্যে উত্তেজনা ঘনীভূত হওয়ার একটি কেন্দ্রবিন্দুকে পরিণত হয়েছে।

বর্তমানে মসজিদটি একটি শান্তি চুক্তির আওতায় জর্ডানের নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশটির একটি ওয়াকফ ট্রাস্ট এটি পরিচালনা করে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বর্তমান পরিস্থিতির পেছনে অন্যান্য কারণের মধ্যে, আল আকসার মতো ইসলামের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় ইসরায়েলি আগ্রাসনকে একটি বড় কারণ বলে মনে করেন।

যদিও এই দাবি অস্বীকার করে আসছে ইসরায়েলি সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *