খবর অনলাইন ডেস্ক: রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে গির্জায় ঘণ্টাধ্বনি বুঝিয়ে দিল শুরু হয়ে গিয়েছে বড়োদিন। মেতে উঠল মহানগরী কলকাতা। আলোকমালায় সেজে উঠেছে ‘দ্য সিটি অফ জয়’। এর মধ্যে ঐতিহ্যশালী পার্ক স্ট্রিট তো আছেই। শহরের বিভিন্ন প্রান্তের গির্জাগুলোয় সেজে উঠেছে আলোয়। যিশুর আগমনকে আহ্বান জানিয়ে চলছে প্রার্থনাসভা, জ্বালানো হয়েছে মোমবাতি। নেমে পড়েছেন সান্টাক্লজও তার উপহারের ডালি নিয়ে।

বুধবার রাতে বড়বাজারে ‘ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারি’তে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিশেষ প্রার্থনাসভায় যোগ দেন তিনি। রে মুখ্যমন্ত্রী নিজের সমাজমাধ্যম হ্যান্ডলে ওই প্রার্থনাসভার বেশ কিছু ছবিও পোস্ট করে লেখেন, ‘বড়দিন একতা, শান্তি এবং সহানুভূর্তির বার্তা নিয়ে আসে, যা সকল ভেদাভেদের ঊর্ধ্বে।’

বড়োদিনের চেনা পার্ক স্ট্রিট। ছবি: রাজীব বসু

আলোয় সেজেছে সেন্ট পল্‌স ক্যাথেড্রাল। সঙ্গে শিল্পকলায় তুলে ধরা হয়েছে যিশুর জন্মের মুহূর্ত। ছবি: রাজীব বসু

মোমবাতি জ্বালিয়ে যিশুকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ছবি: রাজীব বসু

সেজেছে মৌলালির চার্চ। ছবি: রাজীব বসু

হাজির সান্টা। কলকাতা মেট্রোয়। ছবি: রাজীব বসু



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *