পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন ও আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে দুটি নতুন দূতাবাস স্থাপনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৮তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
