আয়াতুল্লাহ আলী খামেনি

ছবির উৎস, Getty Images

পড়ার সময়: ৩ মিনিট

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মি. খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

“ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন,” সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে আর “নেই”, তার “লক্ষণ ক্রমশ বাড়ছে” বলে দাবি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তার এই বক্তব্যের পর, অসমর্থিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয় যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মি. খামেনি নিহত হয়েছেন।

একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আয়াতুল্লাহ আলী খামেনির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *