ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে (ফাইল ছবি)

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে (ফাইল ছবি)

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে নাকি আবারও আওয়ামী লীগ আমলের তিনটি নির্বাচনের মতো এক পক্ষকে বাদ দিয়ে একটি নির্বাচন হবে- সেই আলোচনা রাজনৈতিক মহলে ক্রমশ বাড়ছে।

যদিও গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী এখন পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। ছোট ছোট অনেক দলই এখন এই দুই বলয়ে বিভক্ত।

তারপরেও ভোটের রাজনীতিতে এদের সবারই দীর্ঘকালীন পরিচিত হলো ‘আওয়ামী লীগ বিরোধী’ হিসেবেই।

পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ও পুরনো কোনো কোনো রাজনৈতিক দল বলছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ‘নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া যাবে না’, আবার কোনও দল বলছে ‘বিচারের আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল’ কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না’।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *