আজও ঢাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে
ছবির ক্যাপশান, আজও ঢাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে

বাংলাদেশে এখন শরৎকাল। বৃষ্টির প্রবণতা কমে নীল আকাশে ভেসে বেড়ানোর কথা সাদা-কালো মেঘের ভেলা। কিন্তু সারাদেশেই কম বেশি ভারী বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। আবহাওয়াবিদরা বলছেন, নভেম্বর-ডিসেম্বরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আসছে শীতেও এর প্রভাব পড়তে পারে।

আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবর মাসের প্রথম নয় দিনে শুধু ঢাকাতেই বৃষ্টি হয়েছে ১৫২ মিলিমিটার, আর সারা দেশে মোট বৃষ্টি হয়েছে ৫ হাজার ৭৩৯ মিলিমিটার।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৫ই অক্টোবর পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, ঢাকায় কিংবা দেশে এই অক্টোবরের বৃষ্টির মূল কারণ হলো মাসের শুরুতে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *