রবিবার সকালে একদল সৈন্য সরকারি টেলিভিশনে এসে সংবিধান স্থগিতের ঘোষণা দেয়

ছবির উৎস, TV Screen Grab

ছবির ক্যাপশান, রবিবার সকালে একদল সৈন্য সরকারি টেলিভিশনে এসে সংবিধান স্থগিতের ঘোষণা দেয়

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একটি সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার পর সেটি ঠেকিয়ে দিয়েছে প্রেসিডেন্টের অনুগত আরেক দল সৈন্য। এরপর রাষ্ট্রীয় টেলিভিশনে এসে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’ আছে জানিয়ে প্রেসিডেন্ট প্যাট্টিস টালন দেশের নাগরিকদের আশ্বস্ত করেছেন।

“আমি আমাদের সেনাবাহিনী ও এর নেতৃত্বের প্রশংসা করতে চাই, যারা দায়িত্ববোধ ও জাতির প্রতি অনুগত থেকেছেন,” প্যাট্টিস টালন বলছিলেন। টেলিভিশনে তার বক্তব্য সরাসরি সম্প্রচারের সময় তাকে বেশ শান্ত দেখাচ্ছিলো।

সরকার জানিয়েছে সৈন্যদের একটি দল ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তারা ওই বিদ্রোহ নস্যাৎ করে দিয়েছে।

পরে দুপুরের দিকে বেনিনের সবচেয়ে বড় শহর কোটোনুতে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিমান হামলার কারণে এটি হয়েছে বলে মনে করা হচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, বিস্ফোরণের আগে প্রতিবেশী নাইজেরিয়া থেকে তিনটি বিমান বেনিনের আকাশসীমায় প্রবেশ করে ও পরে আবার ফিরে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *