একটি সামরিক যানের ওপর পাঞ্জাবি-পাজামার ওপর সামরিক জ্যাকেট গায়ে ও অস্ত্র হাতে বসে আছে একজন, তার মুখ কালো কাপড়ে ঢাকা। পেছনে অস্ত্র হাতে বসে আছে আরো কয়েকজন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনের আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিকতম আলোচনাতে অচলাবস্থা দেখা গেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ছয়ই নভেম্বর শুরু হওয়া ওই আলোচনায় অংশ নিতে পাকিস্তানি যে প্রতিনিধি দল ইস্তানবুল গিয়েছিল, তারা ফিরে আসছে। এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে ‘দায়িত্বহীন আচরণের’ অভিযোগ তুলেছে তালেবান।

পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ-এর এক অনুষ্ঠানে মি. আসিফ বলেন, “পরের দফার আলোচনার কোনো কর্মসূচি নেই এবং সে বিষয়ে কোনো আশাও নেই।”

খাজা আসিফ দাবি করেন, “আলোচনার সময় আফগান প্রতিনিধি দল পাকিস্তানের অবস্থান মেনে নেয়, কিন্তু এই বিষয়টা লিখিতভাবে তুলে ধরতে তারা রাজি হননি। তারা শুধু এটাই বলে এসেছেন যে ওদের মুখের কথায় আমাদের বিশ্বাস করতে হবে”।

চলতি সপ্তাহের বৃহস্পতিবার ইস্তানবুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন দফা আলোচনা শুরু হয়। এর আগে একই শহরে দুই পক্ষের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়নি।

সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক স্তরে আলোচনার নীতি মেনে সমস্ত কিছু লিখিতভাবে উপস্থাপন করতে হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *