দুর্গম এলাকায় এমন বহু ঘড়বাড়ি আগের ভূমিকম্পগুলোতে ধ্বংস হয়েছে। এটি চলতি বছরের ৩১শে অগাস্টের ভূমিকম্প পরবর্তী ছবি। তখন কুনার প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছিলো।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দুর্গম এলাকায় এমন বহু ঘড়বাড়ি আগের ভূমিকম্পগুলোতে ধ্বংস হয়েছে। এটি চলতি বছরের ৩১শে অগাস্টের ভূমিকম্প পরবর্তী ছবি। তখন কুনার প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছিলো

আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফের কাছে ভূমিকম্প আঘাত হেনেছে এবং এতে এখন পর্যন্ত কমপক্ষে ৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মাজার-ই-শরিফ দেশটির সবচেয়ে বড় শহরগুলোর একটি।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, স্থানীয় সময় রাত একটায় সেখানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এবং এর গভীরতা ছিলো ২৮ কিলোমিটার।

সংস্থাটি ভূমিকম্পের ঘটনায় সেখানে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ এবং ‘সম্ভাব্য ব্যাপক বিপর্যয়ের’ বিষয়ে সতর্ক করে দিয়েছে।

বালখ প্রদেশের তালিবান মুখপাত্র হাজি জাইদ সামাজিক মাধ্যম এক্স-এ চার জনের মৃত্যুর তথ্য দিয়েছে এবং শোলগারা জেলায় ‘বহু মানুষ আহত’ হয়েছে বলে জানিয়েছেন।

এই প্রদেশেরই রাজধানী হলো মাজার-ই-শরিফ।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *