প্রতিবছর ফেব্রুয়ারির শুরুতে বইমেলা শুরু হলেও এবার সেটি হয়নি

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, প্রতিবছর ফেব্রুয়ারির শুরুতে বইমেলা শুরু হলেও এবার সেটি হয়নি

অন্যবছর যেখানে ফেব্রুয়ারির শুরুতে বইমেলার পর্দা উঠতে দেখা যায়, এবার সেখানে মাসের শেষ সপ্তাহে এসেও মেলা শুরু করতে পারেনি বাংলা একাডেমি।

মূলত নির্বাচনের কারণে এবার ভাষার মাসের শুরুতে আয়োজন করতে না পেরে মেলা উদ্বোধনের জন্য ২০শে ফেব্রুয়ারি দিন ধার্য করেছিল কর্তৃপক্ষ।

কিন্তু রোজার মধ্যে বইমেলায় আপত্তি তুলে অর্ধেকেরও বেশি প্রকাশক বর্জন করায় শেষপর্যন্ত ওইদিন মেলা শুরু করা যায়নি।

বিএনপি’র নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর সমস্যা সমাধানে দফায় দফায় বৈঠক করেছে বর্জনকারী প্রকাশকদের সঙ্গে। বিনামূল্যে স্টল বরাদ্দ প্রদানসহ বেশকিছু শর্তে ওইসব প্রকাশকরা রাজি হওয়ায় ২৬শে ফেব্রুয়ারি মেলার নতুন দিন ধার্য করেছে সরকার।

প্রধানমন্ত্রী হওয়ার পর ওইদিন প্রথমবার বড় সরকারি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তারেক রহমান। ফলে মেলার আয়োজনে কোনো ত্রুটি রাখতে চায় না প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *