আইনজীবীরা বলছেন, পেশাগত কাজের সময় সামরিক বাহিনীর কোনো সদস্য কোনো অপরাধ করলে তার সামরিক আইনে বিচার হয়।
ছবির ক্যাপশান, আইনজীবীরা বলছেন, পেশাগত কাজের সময় সামরিক বাহিনীর কোনো সদস্য কোনো অপরাধ করলে সাধারণত সামরিক আইনে বিচার হয়ে থাকে (ফাইল ছবি)

বাংলাদেশে গুম সংক্রান্ত ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ১৫ জন্য কর্মরত কর্মকর্তাসহ মোট ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশের ইতিহাসে একযোগে এতজন সেনা কর্মকর্তাকে সিভিল (বেসামরিক) আদালতে বিচারের ঘটনা বিরল।

এরপর থেকে সিভিল আদালতে সেনা কর্মকর্তাদের বিচার, সরকার-সেনা সম্পর্ক এবং সেনাবাহিনীতে এর প্রভাব কেমন হবে তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

শনিবার ১৫ কর্মকর্তাকে হেফাজতে নেয়ার ঘটনার পর সেনাবাহিনীকে ঘিরে বিভিন্ন ধরনের গুজব, আলোচনা এবং এই প্রক্রিয়ার পক্ষে-বিপক্ষে প্রচারণায় সয়লাব ছিলো সামাজিক মাধ্যম।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *