কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে রাজধানীর নিকেতনের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তাকে মিন্টু রোড ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত হত্যা মামলাসহ ঢাকা মহানগর এলাকায় আটটি মামলার তথ্য রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *