কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন, সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন একজন পুলিশ

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে ঢাকার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে

“এই একটা গাড়িই আমার সম্বল ছিল। আমি এখন একবারে পথে বইসা গেছি। এই গাড়ি ছাড়া আমার চলার কোনো পথ নাই। কে বা কারা এই কাজ করছে আমরা জানি না। আমার গাড়ির সাথে কারো কোনো শত্রুতা নাই, কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত না আমি”।

এই কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন আজ ভোরে আশুলিয়ায় আলীফ পরিবহনের যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে সেটির মালিক মো. সোহেল।

বুধবার ভোরে পৌনে চারটার দিকে বাসটিতে অগুন লাগিয়ে দেওয়া হলে এটি পুড়ে কয়লা হয়ে যায়। এ ঘটনায় দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন বাসটির মালিক।

শুধু আশুলিয়াতেই নয়, গাজীপুরেও তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় আজ বুধবারসহ তিনদিন ধরে অন্তত ১৩টি বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *