আসিফ নজরুল

ছবির উৎস, Screen Grab

ছবির ক্যাপশান, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলবে না–– এই অবস্থানেই অনড় রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বরং আইসিসির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি মেনে নিতে আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, সরকারের সিদ্ধান্ত স্পষ্ট- বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না।

তার ভাষায়, “আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমরা আশা করবো, আইসিসি আমাদের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে।”

তিনি বলেন, মাথা নত করে দেশের মানুষদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার পরিণতি কী হতে পারে, সেটি গুরুত্ব দিয়ে ভাবতে হবে। ক্রিকেটারদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন বলেও জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *