'গোলামির দিন শেষ' বনাম 'হিন্দুদের জয়' মুস্তাফিজ ইস্যুতে ভারত-বাংলাদেশে প্রতিক্রিয়া

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, ‘গোলামির দিন শেষ’ বনাম ‘হিন্দুদের জয়’ মুস্তাফিজ ইস্যুতে ভারত-বাংলাদেশে প্রতিক্রিয়া

২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বা বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসির কাছে ইমেইলের মাধ্যমে এ নিয়ে একটি বার্তা পাঠাবে বিসিবি।

সেই সাথে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেয়ার জন্য ভেন্যু পরিবর্তনে আইসিসির কাছে আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগে থেকেই পাকিস্তান শ্রীলঙ্কার মাটিতে তাদের ম্যাচগুলো খেলবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত ছিল।

রোববার দুপুরে ক্রিকেট বোর্ডের ১৭জন পরিচালককে নিয়ে বোর্ড সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, এই বিষয়ে পরে বিস্তারিত বিবৃতি দেবে বিসিবি।

২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সাতই ফেব্রুয়ারি ওই আসর শুরু হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *