মুস্তাফিজুর রহমান

ছবির উৎস, BCCI

ছবির ক্যাপশান, মুস্তাফিজুর রহমান

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) আসন্ন আইপিএল ২০২৬ আসরের দল থেকে বাদ দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সেই সাথে বাংলাদেশে যাতে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়, সেই ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকেও অনুরোধ করেছেন বলে ফেসবুকে দেওয়া একটি পোস্টে জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের তীব্র বিরোধিতা যখন চলছে, এর মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শনিবার কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) আসন্ন আইপিএল ২০২৬ আসরের দল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছিলো ভারতীয় গণমাধ্যমে।

এর মধ্যেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ এর জন্য কেকেআর তাদের দল থেকে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

এই অঞ্চলের ভূ-রাজনৈতিক”সাম্প্রতিক ঘটনাবলীর” কারণে বিসিসিআই তাদের ‘নির্দেশনা’ দেওয়ার পর কেকেআর এই পদক্ষেপ নিয়েছে বলে ক্রিকইনফো জানিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *