খবর অনলাইন ডেস্ক: আইএসএল-এ শুরুটা ভালো হলেও সাম্প্রতিক সময়ে ছন্দ হারিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। টানা তিন ম্যাচে সাত পয়েন্ট নষ্ট করে তারা লিগ টেবিলে নেমে গিয়েছে। রবিবার ঘরের মাঠে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচে জয়ের ধারায় ফিরতে মরিয়া তারা।
কোচ সের্জিয়ো লোবেরা মনে করেন, দল সব ম্যাচে খারাপ খেলেনি। তাঁর মতে, মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ ছাড়া বাকি দু’টি অ্যাওয়ে ম্যাচে অন্তত তিন পয়েন্ট পাওয়া উচিত ছিল। সুযোগ নষ্ট ও শেষ মুহূর্তের ভুলেই পয়েন্ট খোয়াতে হয়েছে দলকে।
চোটের কারণে আপুইয়া এই ম্যাচে থাকবেন না। তাঁর জায়গায় সাহাল বা দীপক টাংরিকে খেলানো হতে পারে। তবে লোবেরা জানিয়েছেন, দলের কৌশলে বড় পরিবর্তন আনতে চান না।
অন্যদিকে, পঞ্জাব এফসি ছয় ম্যাচে তিনটি জিতে ভালো ফর্মে রয়েছে। মোহনবাগানকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন তাদের কোচ প্যানাজিয়োটিস ডিমপেরিস।
ছবি: সঞ্জয় হাজরা
