হাত তুলে কথা বলছেন সাদা শার্ট পরা অ্যাশলে জে টেলিস

ছবির উৎস, Mint via Getty Images

ছবির ক্যাপশান, অ্যাশলে জে টেলিস

যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার সঙ্গে সম্পর্কিত গোপনীয় নথি অবৈধভাবে নিজের কাছে রাখার অভিযোগে পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞ অ্যাশলে জে টেলিসকে গ্রেফতার করা হয়েছে।

তার বাড়ি থেকে এক হাজারেরও বেশি পাতার ‘অতি গোপনীয়’ নথি উদ্ধার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংবেদনশীল নথি অবৈধভাবে রাখা ছাড়াও তার বিরুদ্ধে চীনের সরকারি কর্মকর্তাদের সঙ্গে গোপনে দেখা করার অভিযোগও তোলা হয়েছে।

মি. টেলিস ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ এশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক হিসেবে তার পরিচিতি রয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *