ঘণ্টার ব্যবহার, মোরগের ডাক থেকে শুরু করে পেশাদার লোক নিয়োগ- সকালে ঘুম থেকে তোলার প্রচলিত পদ্ধতি এক ঝলকে।

ছবির উৎস, BBC/ Alamy/ Getty Images

ছবির ক্যাপশান, ঘণ্টা, মোরগের ডাক শুনে ঘুম থেকে ওঠার পাশাপাশি ঘুম ভাঙানোর জন্য একসময় পেশাদার লোক নিয়োগ করা হতো

    • Author, জসেলিন টিম্পার্লি
    • Role, বিবিসি নিউজ
  • পড়ার সময়: ১০ মিনিট

সকালে সময়মতো ঘুম থেকে ওঠা যে কী কঠিন কাজ, তা টের পান অনেকেই। তবে যাদের আরামের ঘুম আর প্রিয় বিছানা ছেড়ে সাতসকালে উঠতেই হয়, তাদের জন্য আছে অ্যালার্ম ঘড়ি। কিন্তু অ্যালার্ম যখন ছিল না, ঘুম ভাঙানোর কী উপায় ছিল তখন?

অ্যালার্ম ঘড়ি প্রচলনের আগে মানুষের ঘুম ভাঙানোর বিচিত্র সব পদ্ধতি ছিল, যার অন্যতম হলো ঘুম ভাঙানোর জন্য লোক ভাড়া করা।

এছাড়াও এক বিশেষ মোমবাতির ব্যবহার করা হত, যা গলে গিয়ে প্রতি ঘণ্টায় একটা করে পেরেক নিচে পড়ে আওয়াজ হতো। এছাড়া মোরগ পোষার উদাহরণ রয়েছে। তবে ব্রিটেনের শিল্প-বিপ্লবের যুগে ‘নকার আপার্স’ বা ঘুম ভাঙানোর জন্য লোক ভাড়া করার ব্যবস্থাটা ছিল চমকে দেওয়ার মতো।

সাধারণ বাংলা করলে বিচিত্র এই পেশার অর্থ দাঁড়ায় যারা ধাক্কা মেরে ঘুম থেকে তুলে দেয়।

এখন যেমন অ্যালার্ম ঘড়ি বন্ধ করেও অনেকে আরও একটু ঘুমিয়ে নেন, এই ‘নকার আপার্স’দের হাতে পড়লে কিন্তু সেই সুযোগ থাকত না। যতক্ষণ না ঘুম থেকে উঠছেন, ততক্ষণ পর্যন্ত এরা নড়তেনই না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *