অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছে

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছে

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো অন্তত ২৯ জন। আহতদের মধ্যে শিশু ও পুলিশ সদস্যরাও রয়েছেন।

রোববার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

যে দুইজন বন্দুকধারী এই হামলা চালিয়েছে, তাদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। আরেকজনকে আহত অবস্থায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিউ সাউথ ওয়েলসের সিডনির বন্ডি বিচ অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দর সৈকতগুলোর একটি।

রোববার বিকেলে যখন এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে তখন সেখানে হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিল বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *