নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ের ক্রিস মিনসের সাথে আহমেদ আল আহমেদ

ছবির উৎস, FACEBOOK/CHRIS MINNS

ছবির ক্যাপশান, নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ের ক্রিস মিনসের সাথে আহমেদ আল আহমেদ

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলাকারীদের একজনের কাছ থেকে এক ব্যক্তির অস্ত্র ছিনিয়ে নেওয়ার যে ভিডিও সারা বিশ্বে ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাওয়া ও ‘নায়ক’ হিসাবে পরিচিতি পাওয়া পথচারীর নাম প্রকাশ করা হয়েছে। তিনি হলেন ৪৩ বছর বয়সী আহমেদ আল আহমেদ।

বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা যায়, মি. আহমেদ হামলাকারীর দিকে ছুটে যান এবং তার অস্ত্র কেড়ে নেন। এরপর তিনি অস্ত্রটি হামলাকারীর দিকে তাক করে তাকে পিছু হটতে বাধ্য করেন।

দুই সন্তানের জনক ও ফলের দোকানের মালিক মি. আহমেদ বর্তমানে সিডনির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবার জানিয়েছে, হাতে ও বাহুতে গুলিবিদ্ধ হয়ে তার অস্ত্রোপচার হয়েছে।

বন্ডাই বিচে রবিবার রাতের হামলায় ১৫ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।

হামলার সময় হানুকাহ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এক হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন। পুলিশ এটিকে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *