অবৈধভাবে মহারাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি আর রোহিঙ্গা চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অবৈধভাবে মহারাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি আর রোহিঙ্গা চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে

ভারতের মহারাষ্ট্রে বেআইনি ভাবে বসবাসকারী বাংলাদেশি আর রোহিঙ্গা চিহ্নিত করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগানো হবে।

ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে প্রায় দশ মাস ধরে। এখন সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের নথিপত্র যাচাই করছে পুলিশ।

এরপর মহারাষ্ট্রে বেআইনিভাবে সেখানে বসবাসকারী বাংলাদেশি আর রোহিঙ্গা চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগানোর কথা বলা হয়েছে

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জাতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি-র একটি অনুষ্ঠানে সম্প্রতি ঘোষণা করেছেন যে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বম্বে সরকারের হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বাংলাদেশি আর রোহিঙ্গা চিহ্নিত করার কাজটি করছে।

কীভাবে এই এআই টুলটি ব্যবহার করা হবে, তা এখনও স্পষ্ট নয়। আইআইটি বম্বের কাছ থেকে এ সংক্রান্ত প্রশ্নের জবাব এখনও পায় নি বিবিসি বাংলা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *