৯ কোটির চেক বাউন্স মামলায় গত বৃহস্পতিবারই রাজপাল যাদবের জামিন খারিজ করে দিল্লি উচ্চ আদালত। সেই প্রেক্ষিতে আরও দিন কয়েক তিহাড় জেলেই থাকতে হয় বলিউড অভিনেতাকে। যদিও জামিন খারিজের পর খ্যাতনামা কৌতুকাভিনেতার আইনজীবী ভাস্কর উপাধ্যায় জানিয়েছিলেন যে, তাঁর ‘তারকা মক্কেল’ ইতিমধ্যেই অর্ধেক বকেয়া মিটিয়ে ফেলেছেন, তবুও সোমবারের শুনানির দিকেই নজর ছিল রাজপালের পরিবার-সহ গোটা বলিউডের। এবার অবশেষে সুখবর। অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজপাল যাদব। তবে জামিনের আবদেন মঞ্জুর করলেও ‘ছোটে পণ্ডিত’কে বেঁধে দেওয়া হল বেশ কয়েকটি শর্ত।

চেক বাউন্স মামলায় দিল্লি হাইকোর্ট রাজপাল যাদবকে ১৮ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। গত ৫ ফেব্রুয়ারি দিল্লি উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেছেন রাজপাল যাদব। জেলযাত্রার প্রাক্কালে করুণ সুরে বলেছিলেন, “আমার কোনও বন্ধু নেই যে বকেয়া টাকা মেটাবে।” এরপরই বলিউড তারকারা একে-একে অনেকে অর্থসাহায্যের হাত বাড়িয়েছেন বলে জানা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *