বাংলাদেশের পাসপোর্ট

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সরকারের তিনজন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন বলে সম্প্রতি সংবাদমাধ্যমে খবর এসেছে

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছাড়ার আগেই কয়েকজন উপদেষ্টার ‘কূটনৈতিক পাসপোর্ট’ বা ‘লাল পাসপোর্ট’ জমা দেওয়ার বিষয়টি সম্প্রতি নানা প্রশ্ন আর কৌতূহলের জন্ম দিয়েছে।

সাধারণত পদত্যাগের পর এই পাসপোর্ট জমা বা সমর্পণ করার রীতি থাকলেও কেন আগেভাগেই এই তোড়জোড়, সেটি নিয়েই মূলত আলোচনা।

সম্প্রতি কয়েকজন উপদেষ্টার ‘কূটনৈতিক পাসপোর্ট’ জমা দেওয়ার বিষয়টি সামনে আসে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের এক বক্তব্যে।

তিনি বলেন, “মন্ত্রীদের কেউ কেউ করেছেন (কূটনৈতিক পাসপোর্ট জমা), কারণ এরপর তাদের বাইরে যাওয়ার প্রশ্ন আছে। পাসপোর্ট এখন থেকেই নিয়ে নিলেন যাতে ভিসা নিতে সহজ হয়, সময়মতো যাতে নিতে পারেন। নিয়েছেন কেউ কেউ এটা ঠিক।”

যদিও উপদেষ্টা পরিষদের কে বা কতজন সদস্য কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করেছেন এটি নির্দিষ্ট করে বলেননি তিনি। এছাড়া নিজের পাসপোর্ট এখনো জমা দেননি বলেও সাংবাদিকদের জানান পররাষ্ট্র উপদেষ্টা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *