একজন সৈনিক সোফায় শুয়ে আছেন। তার চোখ বন্ধ, দেখে মনে হচ্ছে তিনি হয়তো ঘুমিয়ে পড়েছেন, না হয় ঘুমিয়ে পড়তে যাচ্ছেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সামাজিক মাধ্যমে আলোচিত হচ্ছে ঘুমের এই পদ্ধতি যাকে বলা হচ্ছে ‘মিলিটারি স্লিপ মেথড’

দ্রুত ঘুমিয়ে পড়তে কে না চান! কিন্তু বিশ্বে প্রচুর মানুষ নিদ্রাহীনতা কিংবা ঘুমাতে সমস্যায় ভোগে ভোগেন।

এ নিয়ে নানা রকম হিসাব থাকলেও একাধিক গবেষণায় দেখা গেছে, বিশ্বের পাঁচ থেকে ৫০ শতাংশ মানুষ অনিদ্রায় ভোগেন।

এপাশ-ওপাশ করে রাত কাটানো অনেকেই ঘুম আনার কৌশল খোঁজেন। এর মধ্যে রয়েছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ‘মিলিটারি স্লিপ মেথড’ও, যে কৌশলে মাত্র দুই মিনিটে যে কেউ ঘুমিয়ে পড়তে পারবেন বলে দাবি করা হচ্ছে।

এই ট্রেন্ড টিকটকে ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। টিকটকের সেই ভিডিওগুলো দেখেছে লাখ লাখ মানুষ। সেই ভিডিওগুলোয় যেসব কৌশলের কথা বলা হয়েছে সেগুলো অনুসরণ করলে তাৎক্ষণিক ঘুম আসবে বলে দাবি করা হয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে তারা বলেন, ‘অবাস্তব’ প্রত্যাশার কারণেই ভাইরাল কৌশলটি আসলে ঘুম আনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *