সাইরাস মহান-এর সমাধির সামনে আলেকজান্ডার (চিত্রশিল্পী: পিয়ের অঁরি দ্য ভ্যালঁসিয়েন, ১৭৯৬)।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সাইরাস মহান-এর সমাধির সামনে আলেকজান্ডার (চিত্রশিল্পী: পিয়ের অঁরি দ্য ভ্যালঁসিয়েন, ১৭৯৬)।

পড়ার সময়: ৯ মিনিট

খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে, পারসিস অঞ্চলের পার্সিয়ানরা ছিল এক অজানা পাহাড়ি জনগোষ্ঠী—ইরান মালভূমির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

কিন্তু তাদের মধ্যে এক অসাধারণ নেতা আবির্ভূত হন এবং মাত্র এক প্রজন্মের মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে দখলদারি শুরু করেন। প্রাচীন রাজ্যগুলো জয় করেন, বিখ্যাত শহরগুলো লুট করেন এবং এমন একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন যা তখন পর্যন্ত বিশ্বে সর্ববৃহৎ ছিল।

এই সাম্রাজ্য বিশ্বের জনসংখ্যার ৪৪ শতাংশের ওপর রাজত্ব করত। পশ্চিমে বলকান ও মিশর থেকে শুরু করে উত্তর-পূর্বে পশ্চিম ও মধ্য এশিয়া এবং দক্ষিণ-পূর্বে ভারতীয় উপমহাদেশের সিন্ধু উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল।

এই রাজবংশের শাসকেরা হতেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তাদের সম্পদ এত বেশি ছিল যে সেগুলো সীমাহীন বলেই মনে হতো।

তাদের বিজয়ের গতি ও ব্যাপ্তি ছিল এতটাই বিস্ময়কর ছিল যে তারা অপরাজেয় হিসেবে পরিচিতি পায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *