কয়েক দিন আগে কেমব্রিজ ডিকশনারির বছরের সেরা শব্দ ‘Parasocial’ বলে ঘোষিত হয়েছে। এবার অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের বছরের সেরা শব্দ ঘোষণা করা হল। অক্সফোর্ডের বছরের সেরা শব্দ বলে বিবেচিত হয়েছে ‘rage bait’। ২০২৫ সালের সেরা শব্দটির সঙ্গে সোশ্যাল মিডিয়ার এক গভীর সম্পর্ক রয়েছে।

দিন থেকে রাত কেমন যাবে?, মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ কেমন দেখাবে তা আজ ঠিক করে দেয় সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল সামাজিক জগৎ। সোশ্যাল মিডিয়া আজ জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অক্সফোর্ডের তরফে বলা হয়েছে, আজকাল সোশ্যাল মিডিয়ায় কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে জেনে-বুঝেই ইচ্ছাকৃত ভাবে নেতিবাচক বিদ্বেষমূলক কমেন্ট বা মন্তব্য করা হয়। এটি করা হয় সম্পূর্ণ ইচ্ছে করে যাতে নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রতি ট্রাফিক অর্থাৎ মানুষের মনোযোগ বেশি থাকে আর আকর্ষণ বাড়ানো যায়। কমেন্টের পাশাপাশি লাইক ও শেয়ারও এভাবেই বাড়ানো হয়। এই সোশ্যাল মিডিয়া ট্রেন্ডকেই বলা হচ্ছে ‘rage bait’। এটিই বছরের সেরা শব্দ বলে বিবেচিত হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ফিড স্ক্রল করে অনেক সময় বিরক্ত লাগে, রেগে যায় মানুষ। এটাকে বলা হচ্ছে রেজ বেইট (Rage bait)।

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস জানিয়েছে, গত ১ বছরে রেজ বেইটের ব্যবহার বেড়েছে প্রায় ৩ গুণ। সেরা শব্দর তালিকায় rage bait এরপরই রয়েছে ‘Aura farming’ ও ‘biohack’ শব্দ ২টি। রহস্যময় আবেদন ধরে রেখে পাবলিক ইমেজ বা জনসমক্ষে ভাবমূর্তি তৈরি করাকে বলে Aura farming। কারোর শারীরিক ও মানসিক মনোবলকে বাড়ানোর পদ্ধতিকে বলা হয় biohack।

২০০৪ সাল থেকে বছরের সেরা শব্দ ঘোষণা করে আসছে বিখ্যাত অক্সফোর্ড ইংলিশ ডিকশিনারির প্রকাশনা সংস্থা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। ২০০৫ সালে সেরা শব্দ বলে বিবেচিত হয় ‘podcast’। ২০১৫ সালে সেরা শব্দ বলে বিবেচিত হয় emoji। ২০২২ সালে সেরা শব্দ বলে বিবেচিত হয় goblin mode। ২০২৪ সালে বর্ষসেরা শব্দ হয় brain rot।

আরও পড়ুন: কেমব্রিজ ডিকশনারির বছরের সেরা শব্দ ‘প্যারাসোশ্যাল’: এআই যুগে কেন বাড়ছে মানসিক একাত্মতার এই প্রবণতা?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *