সপরিবারে জার দ্বিতীয় নিকোলাস

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সপরিবারে জার দ্বিতীয় নিকোলাস

বিংশ শতাব্দীর ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী ঘটনাগুলোর একটি ছিল রুশ সমাজতান্ত্রিক বিপ্লব, যা রুশ বর্ষপঞ্জী অনুযায়ী অক্টোবর বিপ্লব নামেও পরিচিত।

এ বছর বিশ্বজুড়ে নানাভাবে পালিত হচ্ছে এই বিপ্লবের শততম বার্ষিকী। সমাজতন্ত্রের পতন এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর আজকের রাশিয়ায় অবশ্য এই অক্টোবর বিপ্লবকে মূল্যায়ন করা হয় ভিন্ন আলোকে।

রাশিয়ায় ১৯১৭ সালের অক্টোবর মাসে ভ্লদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে কম্যুনিস্ট বলশেভিকরা ক্ষমতা দখল করেছিল।

অক্টোবর বিপ্লবের কয়েক মাসের মধ্যেই বলশেভিকরা সপরিবারে হত্যা করে রাশিয়ার শেষ সম্রাট, জার দ্বিতীয় নিকোলাসকে। রাশিয়ার ইয়েকাতারিনবার্গ বলে যে জায়গায় এই হত্যাকান্ড ঘটেছিল, সেখানে গিয়েছিলেন বিবিসির স্টিভ রোজেনবার্গ।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *